ইসলামে জন্মবিরতি বৈধ নয় তা আর কেউ মানুক না মানুক এটা প্রমান করার জন্য রোহিঙ্গারাই যথেষ্ট। রোহিঙ্গাদের উচ্চ জন্মহারের কারণে কক্সাজারের উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে বেড়েই চলেছে অনিয়ন্ত্রিত শিশু জন্মদান। ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে পরবর্তী তিন মাসে মিয়ানমারে সেনা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয় ১০ লক্ষাধিক রোহিঙ্গা।
এদের মধ্যে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা নারী গর্ভবতী অবস্থায় বাংলাদেশে আশ্রয় নেয়। এখানকার উদ্বাস্তু জীবনেও থেমে নেই বিয়ে-শাদির মতো সামাজিক অনুষ্ঠান। এর আগে ১৯৬৮ সাল থেকে বাংলাদেশে আশ্রিত রয়েছে আরও অন্তত আড়াই লাখ রোহিঙ্গা। নতুন করে অনুপ্রবেশের পর গত ২০ মাসে এখানে জন্ম নিয়েছে লক্ষাধিক রোহিঙ্গা শিশু! বর্তমানে সন্তানসম্ভবা রয়েছে আরও অন্তত ৪০ হাজার নারী। ফলে বিষয়টি নিয়ে প্রবল উদ্বেগ ও আতঙ্কে রয়েছে প্রশাসন ও স্থানীয় অধিবাসীরা। তাদের মতে যে হারে রোহিঙ্গা শিশুদের সংখ্যা বাড়ছে, তাতে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। যে কোনোভাবে রোহিঙ্গা নারী-পুরুষদের জন্মনিয়ন্ত্রণের আওতায় আনতে হবে। তা না হলে অচিরেই প্রাকৃতিক বৈচিত্রের জেলা কক্সবাজারে জনবিস্ফোরণ ঘটবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
ক্যাম্পগুলোতে প্রতিদিন গড়ে জন্ম নিচ্ছে ৮০ থেকে ১০০ শিশু। বিপুল এই জন স্রোতের কারনে হিমশিম খাচ্ছে দেশের প্রশাসন। আর ক্রমাগত অপরাধকাণ্ড জড়িয়ে পড়া রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে রাখতে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। অনিয়ন্ত্রিত এই উচ্চ জন্মহার যেন পোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। যেখানে আমাদের দেশের জন্মনিয়ন্ত্রণ নীতিতে চলমান রয়েছে ‘ছেলে হোক মেয়ে হোক দুইটি সন্তানই যথেষ্ট’ এই ধারণা, সেখানে একেকটি রোহিঙ্গা পরিবারের সন্তান সংখ্যা গড়ে ৫ থেকে ১০ জন। জন্মনিয়ন্ত্রণকে রোহিঙ্গা নারী-পুরুষদের অধিকাংশই মনে করেন এটা ধর্মীয় দৃষ্টিতে মহাপাপকাজ। তাই তারা কোনো ধরনের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেন না। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের এক ইউনিসেফ কর্মী জানান, শরণার্থীদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণের কোনো বালাই নেই। রোহিঙ্গানারীদের মধ্যে গর্ভধারণের প্রবণতা অনেক বেশি। আমার দেখা, ২০ বছরের একজন রোহিঙ্গা নারীর তিনটি করে সন্তান আছে। কিছু ধর্মীয় কথাবার্তাকে পুঁজি করে তারা আরও বেশি সন্তান জন্ম দিতে আগ্রহী হয়ে ওঠে। পরিবার-পরিকল্পনার কথা বললেও তারা রাজি হয় না। বরং ডাক্তার, নার্সদের সঙ্গে খারাপ আচরণ করে। সব মিলিয়ে আরও জটিল হয়ে উঠছে শরণার্থী সমস্যা। কোথায় তাদের সেই কথিত ভাইয়েরা যারা দুই বছর আগে আওয়াজ তুলেছিলো রোহিংগাদের এই দেশে ডুকানোর জন্য। তাদেরই বা দোষ কি তারা তো তখন তাদের ব্যবসার প্রয়োজনে সময়ের সাথে তাল মিলিয়ে বকেছে মাত্র নুন্যতম এতটুকু না চিল্লালে ওয়াজের মাঠ গরম হবে কি করে। এখন আর কেউ মাহফিলে কথা বলেনা রোহিঙ্গাতো এখন মেয়াধহীন পন্য। তাইতো তাদের নিয়ে কেউ কথা বলেনা নাক ডেকে ঘুমায় আর সপ্নে করোনার ঔষধ বানায়।

0 Comments