অন্ধকার মনোজগতে প্রতিটি জ্ঞান এক একটি  সম্পদের ন্যায় কিন্তু আলোকবর্তীকা নয়! সমৃদ্ধ অথচ অন্ধকার এই রাজ্যকে আলোকিত করতে পারে শুধুমাত্র “চিন্তা”। অসংখ্য শিল্পের মাঝে চিন্তা একটি গুরুত্বপূর্ণ ও সুন্দর শিল্প, শুধুকি শিল্প? মতবাদ, দর্শন বা আদর্শ এই শব্দ-গুলো দৈনন্দিন জীবনে খুব একটা ব্যবহৃত হয় না ঠিক, কিন্তু আমরা নিয়ন্ত্রিত হই খুব সূক্ষ্ম-পরোক্ষ বা চমৎকার ভাবে। প্রভাবিত বা নিয়ন্ত্রীত হবার এই প্রক্রিয়াকে অনেকেই কাকতালীয় মনে করতে পারে! শিক্ষা অন্যের কাছে শিখা বা অর্জন করা যায় কিন্তু “চিন্তা”? আপন-অস্তিত্ব ও স্বকীয়তা বজায় রেখে এবং অন্যকোনো বিষয়, বেক্তি, বস্তূ বা ঘটনা দ্বারা প্রভাবিত না হয়ে স্বাধীন ও বস্তুনিষ্ঠ ভাবে বিশ্লেষণের মধ্যদিয়ে চিন্তা নামক শিল্পের চর্চা এগিয়ে নেয়া যায়! সজল তথ্য বা জ্ঞান নির্ভর কোনো বাংলা ব্লগ নয়, ধর্ম বিশ্বাসের বিপক্ষে নয়! এক কথায়, প্রচলিত বা বিতর্কিত ব্লগিং ধারার বাহিরে গিয়ে শুধু মাত্র “চিন্তা”-র চর্চাই মূল লক্ষ। ব্লগ সম্বন্ধে আরো জানতে পাঠনীতি পেজটি দেখুন।