বাংলাদেশে ক্রমবর্ধমান বাস্তবতায় ধর্ষন সুপরিচিত ঘটনাবলীর মধ্যে একটা। ২০১৯ সালে সর্বমোট যৌন নির্যাতনের বেশীর ভাগই শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীরা যেখানে নির্ভয়ে নির্দ্বিধায় জ্ঞান অর্জন করতে যাবে সেখানে গিয়ে তারা নানা ভাবে যৌন নিপীড়নের স্বীকার হচ্ছে। অপ্রিয় হলেও সত্য যে পরিসংখানের সিংহ ভাগ নির্যাতনই মাদ্রাসাতে হয়ে থাকে।
প্রত্যেকটা শিশুর সামাজিক ভাবে সুস্থ পরিবেশে বেড়ে উঠার পূর্ণ অধিকার থাকলেও আমাদের বাস্তব চিত্র ভিন্ন। বিশ্বস্ত কারো হাতে আমাদের ছেলে মেয়েরা নির্যাতন নিপীড়ন এর স্বীকার হচ্ছে এবং তা যদি হয় কোন বিদ্যাদান কারীর হাতে এটাকে মানবতার অবক্ষয় বললেও কম বলা হবে। আমরা সে সকল ঘটনার ব্যাপারে জানি যা নিউজ হয় এর বাইরেও কত নীরব নির্যাতন রয়েছে যা সামাজিকতা রক্ষা, রাজনৈতিক প্রভাব, লোক লজ্জার ভয়ে নির্যাতিতরা এমন কি তাদের পরিবার হজম করে তার হিসেব ও হাতে গুনলে কম হবেনা। ধর্ষনকে সামাজিক ব্যাধি হিসেবে ধরা হলেও বিচার ব্যবস্থার দুর্বলতা, রাজনৈতিক চত্রছায়ায় অপরাধীরা নিরাপদে থাকে যা অত্যন্ত দুঃখের বিষয়।

0 Comments