জন শুন্য কাবা আর বাংলাদেশী নির্বোধ মুমিনের মসজিদ প্রীতি।
সারা বিশ্ব যখন করোনার প্রকোপে দিশেহারা, সবাই যখন সামাজিক দূরত্ব নিশ্চিত করার কথা বলছে তখন বাংলাদেশের কতিপয় কিছু অন্ধ মুমিন প্রখর ধর্মানুভুতি নিয়ে মসজিদ খোলা রাখার জন্য এক পায়ে খাঁড়া। যাদের বিশ্বাস মসজিদ আল্লার ঘর তা অতি পবিত্র সেখানে কোন প্রকার ভাইরাস থাকতে পারেনা।
ভাই আপনাদের উদ্দেশ্যে বলছি এখানে মসজিদ কি পবিত্র না অপবিত্র তা নিয়ে কোন কথা হয়নাই, হয়েছে গন জমায়েত এড়িয়ে চলার কথা। যেখানে সৌদি আরব মক্কা বন্ধের সিদ্ধান্ত নেয় এবং তা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করে সেখানে বাংলাদেশে সাময়িক সময়ের জন্য মসজিদ বন্ধ রাখিলে কি সমস্যা তা বুঝে উঠা মুশকিল।
খবরে দেখলাম ঈন্ডিয়া তাবলিগ জামাতে অংশ নেয়া সব মানুষকে করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। সেখানে আক্রান্ত হয়ে মানুষ মারাও গেছে কিন্তু তার পরেও কারো হুশ ফিরার কোন লক্ষন নেই। তাদের কঠোর এক অনুভূতি যা করোনা নামক কোন ভাইরাস এর ভয়ে শংকিত না। সেদিন ইউটিউব এ ওয়াজে কোন বক্তাকে বলতে শুনেছি আপনি মুসলিম হলে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন কিন্তু আমল করা ছাড়বেন না কারন আমাদের সাহাবিরা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন।
বা!!! বা!!!!! অপূর্ব কিছু বলার নেই, শুধু একটাই কথা বলবো আপনাদের আল্লাহ যদি আপনাদের একটু হেদায়েত দান করে আরকি। তাতে যদি আপনাদের হুশ ফিরে আরকি!! সেই সম্ভবনা ও নাই বললেই চলে আল্লাহর দেয়া সেই হেদায়েত ও শয়তানের ধোকা বলে উড়িয়ে দেয়ার সম্ভবনা আছে।
©Copyright-মানবতার সাতকাহন
https://f9article.blogspot.com
©Copyright-মানবতার সাতকাহন
https://f9article.blogspot.com

2 Comments
Ei gulare marle o sikkha hobena...
ReplyDeleteEi gulare marle o sikkha hobena...
ReplyDelete