বিপর্যস্ত বৈশ্বিক বাস্তবতার মধ্যে কতিপয় ধার্মিক নামধারী আবালরা দিচ্ছে একের পর এক বিনোদন। ধর্ম পালনকারী ধার্মিকরা যখন এত বিনোদন দিতে সক্ষম জানিনা বিনোদন দানকারী পেশার সাথে সম্পৃক্ত তারকাদের কি ভবিষ্যত। সময়ের বাস্তবতায় এখন তা ভাবার বিষয়।

https://f9article.blogspot.com

সময় টা কেমন জানি হয়ে গেছে কেন এই মানুষ নামের প্রানীকূল প্রকৃতিতে এখনো পর্যন্ত বীরদর্পে টিকে আছে তা নিয়ে যথেষ্ট পরিমান গবেষণা করা দরকার। এক গবেষনায় দেখা গেছে সামান্য কেঁচো যদি প্রকৃতিতে না থাকে তাহলে প্রকৃতিতে না থাকে তাহলে মাটি তার ভারসাম্য হারাবে এবং বিশ্ব পড়বে ভয়াবহ খাদ্য সংকটে। কিন্তু আচার্য ব্যপার এই যে মানুষ যদি প্রকৃতিতে না থাকে তাহলে কোন ক্ষতি হবেনা এবং প্রকৃতির ভারসাম্য ও বজায় থাকবে পুরোপুরি। তাই একদিক থেকে আমরা প্রকৃতির উচ্ছিষ্ট মাত্র প্রকৃতির করুনায় বেঁচে থাকা এক প্রানী যারা প্রকৃতি থেকে সারাজীবন দুহাত ভরে নিয়েছি কিন্তু বিপরিতে কিছু দেইনি। ধর্ম নামক এক আজব সত্তায় বিশ্বাস করে আমরা প্রকৃতিকে সবসময় বুড়ো আঙ্গুল দেখায়। বীরদর্পে বলি দুনিয়া দুই দিনের আমাদের আসল ঠিকানাতো বেহেশত। তাইতো এই ধরনের উদ্ভট অমানবিক চিন্তাভাবনা আমাদের মধ্যে ভর করে। আমরা যেকোন পরিস্থিতিতে ঘুরেফিরে একি বৃত্তে ঘুরপাক খেতে থাকি। সমস্যা যাই হোক এর সমাধান কবিরাজের এক কৌটা থেকে বের করা ঔষধ এর মত।

©Copyright-মানবতার সাতকাহন
https://f9article.blogspot.com